বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের ঈদ পুনর্মিলনীর ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের ঈদ পুনর্মিলনীর ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি :
“নব উদ্যোগে—জাগ্রত হোক ঐক্যের ডাক” এই স্লোগানকে সামনে রেখে
সিলেটের বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬ইং) বিয়ানীবাজার পৌরশহরের মোস্তাফা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক শায়েখ মুফতি আবদুল কারীম হাক্কানী,। পরে সংগঠনের সহ-সভাপতি এম শামসুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী ফাহিম ( প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ৯নং মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম এ মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট রাজনৈবিদ, সমাজসেবক ও সাবেক ছাএনেতা গোলাম মর্তুজা তাপাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য,শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ আছাদ উদ্দিন,বিয়ানীবাজার প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক সাংবাদিক মিলাদ মো: জয়নুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও নিদনপুর সুপাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রাক্তন সভাপতি রোটারিয়ান মো. আলাল উদ্দিন,জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি সিলেট বিভাগ মো: আজিজুর রহমান,প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা গণ অধিকার পরিষদ এর সভাপতি বিবেকানন্দ দাস বিবেক,১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও সংগঠনের সহ- সাংগঠনিক সম্পাদক নজমুল হোসেন, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন সহ- সভাপতি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সামিয়ান হাসান,সমাজকর্মী হাসান মাহমুদ,সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিয়ানীবাজার পৌরসভা বিএনপি সহ- সভাপতি মো: কবির আহমদ, সংগঠনের সহ- সভাপতি ও সমাজ সেবক সমছ উদ্দিন, সংগঠনিক সম্পাদক মো: আব্দুল বাছিত,সহ-দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ আল হাসান, সহ-তথ্য বিষয় সম্পাদক রনি আহমদ,
সংগঠনের সদস্য সমাজসেবক ইমরান আহমদ,খায়রুল ইসলাম, হেলাল উদ্দিন, এমদাদ হোসেন নাইম, আক্তার হোসেন, জমির উদ্দিন,আং হাফিজ,বাবুল আহমদ,সংবাদকর্মী জুবায়েল হোসেন সুমন, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি,শিক্ষক,ডা:,
প্রশাসনিকর্মতা,আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অএ সংগঠন কর্তক আয়োজিত আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনীর ভাবগাম্ভীর্যপূর্ণ ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান হয়।

এদিকে পূর্ব আলোচনা
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
সভায় সংগঠনের পূর্বনির্ধারিত ৬টি প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়। ব্যাপক আলোচনার পর্যালোচনার মাধ্যমে ৬ টির মধ্যে ৩টির সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়—

১. বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের নিত্যদিনের
প্রাণের দাবি “প্রতি ঘরে জ্বালানি গ্যাস সংযোগ করায়” বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর ও জ্বালানীমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে।

২. বিয়ানীবাজার উপজেলার গ্রামাঞ্চলের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানানো হয়, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।

৩. ১৯৭১ সালের ২৫ মার্চে শহীদ দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবের নামে বিয়ানীবাজার সরকারি কলেজে একটি ভবনের নামকরণের দাবি উত্থাপন করা হয়।

পরিশেষে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে ও “নব উদ্যোগে—জাগ্রত হোক ঐক্যের ডাক” -এই স্লোগানকে সামনে রেখে
” বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ” কর্তৃক বিভিন্ন সময়ে বিয়ানীবাজার উপজেলাবাসীর প্রাণের দাবী “প্রতি ঘরে-ঘরে গ্যাস সরবরাহের” দাবীতে আন্দোলন করা হয়েছে। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী( এম,পি) মহোদয়কে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেই প্রাণের দাবীটি উত্থাপন করায় উক্ত পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সংবাদটি 133 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ