ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬
আব্দুল কাদির রাজু :
বিয়ানীবাজার থানা, সিলেট
বিয়ানীবাজার থানার নিয়মিত মাদকবিরোধী ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) রফিকুল ইসলাম ও এএসআই (নিঃ) রিপন মিয়া সঙ্গীয় ফোর্সসহ গত ১৮ মার্চ ২০২৬ ইং তারিখ দিবাগত রাতে বিয়ানীবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালানো হয়।
অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. সুহেল আহমদ (৪৬), পিতা: মখলিছুর রহমান
২. মোছাঃ সেলিনা বেগম (৩৬), স্বামী: সুহেল আহমদ
উভয় সাং-পাতন, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট।
এছাড়া ২৪০০ মিলিলিটার দেশীয় তৈরী CAREW’S মদসহ গ্রেফতার করা হয়—
৩. বসন্ত দাস (৬০), পিতা: ফিরিঙ্গি দাস, সাং-বাহাদুরপুর, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট।
অন্যদিকে বিয়ানীবাজার সিআর-১৮৯/২০২৪ মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী—
৪. আমিনুল ইসলাম, পিতা: মর্তুজ আলী, সাং-কোনাগ্রাম, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেটকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে আজ ১৯ মার্চ ২০২৬ ইং তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।