ঢাকা ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় লোকজনের ধাওয়ায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা নিয়ে তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
বুধবার দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়া ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর গতিরোধ করে হামলা চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
খেজুর মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র (ডেগার) উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
আটক ব্যক্তিদের পরে হবিগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়া এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারের বিষয়েও তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।