কমলগঞ্জে মোটরসাইকেলে দুর্ঘটনায় ঝরে গেলো এস এস সি পরিক্ষার্থী প্রাণ

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

কমলগঞ্জে মোটরসাইকেলে দুর্ঘটনায় ঝরে গেলো  এস এস সি পরিক্ষার্থী প্রাণ

কমলগঞ্জ_ প্রতিনিধি _(মৌলভীবাজার)কমলগঞ্জ উপজেলার আদমপুর-ভানুগাছ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান রিজভী (১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

জানা যায়, গত ২ জুন (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে আদমপুর বাজার থেকে ভানুগাছ রোডে গ্রামীণ ব্যাংক পার হয়ে নতুন কার ওয়াশ সেন্টারের সামনে একটি জিক্সার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক মাহমুদুল হাসান রিজভী গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথা ও কপালে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাকে সিলেটের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয় এবং তার মাথায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত মাহমুদুল হাসান রিজভী স্থানীয় আদমপুর বাজারের বাসিন্দা রিপনের তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি 16 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ