ঢাকা |
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারে ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিয়ানীবাজারে পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদ এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক ও দিগন্ত টেলিভিশনের সাবেক প্রডিউসার দেলোয়ার হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইদুল ইসলাম এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মুহাম্মদ জয়নুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, নির্বাহী সদস্য এম এ ওমর, শিক্ষক তাজ উদ্দিন আহমদ এবং ম্যাপ টিভির এডিটর সাহেলা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদির রাজু, সংবাদকর্মী আলম শাওন, দর্পণ টেলিভিশনের সাদিক হোসেন এপলু এবং বাবুল আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনীকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের এমন মিলনমেলায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সাইদুল ইসলাম-কে ‘সময়চিত্র’ পত্রিকার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।