বড়লেখায় সুজন এর কমিটি গঠন সভাপতি সবুজ, সম্পাদক হাসান শামীম

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

বড়লেখায় সুজন এর কমিটি গঠন  সভাপতি সবুজ,  সম্পাদক হাসান শামীম

বড়লেখা প্রতিনিধি :
সুশাসনের জন্য নাগরিক সুজন এর বড়লেখা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বড়লেখা নারী শিক্ষা কলেজ এর সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সবুজ কে সভাপতি ও সম্মিলিত ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার হাসান শামীম কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়েছে।
এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩ টায় বড়লেখা শিশু শিক্ষা একাডেমিতে এক আলোচনা সভা অনুস্টিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. ছাদিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন সাধারণ সম্পাদক রুহেল আহমেদ চৌধুরী, মুজিবুর রাজা চৌধুরী প্রমুখ।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আব্দুর রব। সহ সাধারণ সম্পাদক আজাদ বাহার জামালি কোষাধক্ষ্য খলিলুর রহমান।
নির্বাহী সদস্য রশিদ আহমেদ খান, রেজাউল ইসলাম মিন্টু, প্রভাষক সাব্বির আহমেদ, আব্দুল হাফিজ চৌধুরী, মো. ময়নুল ইসলাম, প্রভাষক মো নাসির উদ্দিন, সুলতান আহমদ খলিল, তাহমিদ ঈশাদ রিপন, আবুল কাসেম, মো. শাহীন খান, রুয়েল আহমেদ, মো: আইনুল ইসলাম এ জে লাভলু, সিরাজুল ইসলাম রিপন, এবং ফয়সাল মাহমুদ।

এই সংবাদটি 223 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ