জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে এ সরকার- হুইপ শাহাব উদ্দিন এম.পি

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে এ সরকার- হুইপ শাহাব উদ্দিন এম.পি

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে এ সরকার।
মঙ্গলবার  দুপুরে বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, বিগত বিএনপি জোট সরকারের আমলে জাতির বীর সন্তানদের দু:স্থ মুক্তিযোদ্ধা হিসেবে মাত্র ৩০০ টাকা ভাতা দেওয়া হতো। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে রাষ্ট্রীয় সম্মাননা ভাতা প্রদান করছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবন নির্মাণে সরকারের ব্যয়ে হবে ২ কোটি ২১ লাখ টাকা।
বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন, পৌর মেয়র কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।

এই সংবাদটি 525 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ