ঢাকা |
প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
স্টাফ রিপোর্টার : বড়লেখায় ৬৫ বছর বয়সের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়- ২৫ ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাতে আপ্তাব উদ্দিন (৬৫) নামে বৃদ্ধের বাড়ী উপজেলার বড়থল গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। নিহতের পরিবার বিষপানে আত্মহত্যার দাবী করলেও প্রতিবেশীদের অভিযোগ পারিবারিক কলহের জেরে ছেলেরা পিটিয়ে হত্যা করে মূখে বিষ ঢেলে রাখে। পুলিশ বৃদ্ধের ছেলে আব্দুর রহিমকে আটক ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বড়থল গ্রামের আপ্তাব উদ্দিন (৬৫) বৃহস্পতিবার রাতে বিষপান করেছেন খবর ছড়িয়ে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীদের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে ছেলেরা তাকে পিটিয়ে হত্যা কাে মুখে বিষ ঢেলে রাখে।
ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মুর্শেদ আলম জিজ্ঞাসাবাদের জন্য নিহত বৃদ্ধের ছেলে আব্দুর রহিমকে আটকের সত্যতা স্বীকার করে জানান স্থানীয়ভাবে কিছু অভিযোগ মিলেছে। বিষপানে আত্মহত্যা নাকি পিটিয়ে হত্যা পোষ্টমোর্টেম রিপোর্ট আসার পর তদন্ত করে দেখা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।