৩নং নিজ বাহাদুরপুর ইউপি সদস্য নুরুল হকের ইন্তেকাল

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৬

৩নং নিজ বাহাদুরপুর ইউপি সদস্য নুরুল হকের ইন্তেকাল

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ্ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক রোববার ইন্তেকাল করেছেন। সকাল ১০.৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বিয়ানীবাজার উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঐ দিন সন্ধ্যা ৬ .০০ ঘটিকার সময় পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসা প্রাঙ্গণে তার নামাজের জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাকে দাফন করা হয়। মেম্বার হিসাবে পরিচিতির পাশাপাশি তিনি সিলেটের বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার আব্দুল হকের ছোট ভাই । তিনি স্ত্রী ২ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মেম্বার নুরুল হকের মৃত্যুতে পৃথক পৃথক শোক বার্তায় শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, ইউপি সদস্য মিছাবাউল হক মিনু, সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মদ ফয়জুল হক, পরগনাহী দৌলতপুর আলিম মাদরাসার প্রিন্সিপাল আব্দুল গফফার, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী এমদাদুল হক শামীম, পকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম, মাথিউরা সচেতন যুব সমাজের সভাপতি এম. শামছুল আলম, জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স বিয়ানীবাজার শাখা এএমডি আব্দুল মতিন, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের বিয়ানীবাজার শাখা ইনচার্জ এমদাদ হোসেন সাজন, যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্র নেতা আব্দুছ ছালাম, জামিল আহমদ, দুবাই প্রবাসী আবু তাহের, নুরুল হক মাসুদ, কাতার প্রবাসী নজমুল হক, বদরুল হক, আব্দুল বাছিত দউলতপুর বাজারের ব্যবসায়ী মছরুজ্জামান প্রমুখ।

এই সংবাদটি 558 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ