ঢাকা |
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর তীররক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। স্থানীয়দের দাবি, এতে আশপাশের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

সোমবার সকাল থেকে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি লোকালয়ে ঢুকছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে দুর্ভোগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৯ জুলাই রাতেও একই এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। তখন লস্করপুর ইউনিয়নসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ওই ঘটনায় ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, আগের ভাঙনের পর বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও তা দ্রুত শেষ হয়নি। ফলে নতুন করে নদীর পানি বাড়লে বাঁধের ওই অংশে আবারও ভাঙন দেখা দেয়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি দ্রুত বেড়ে গিয়েছিল। বর্তমানে পানি কমছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশের বিষয়টি রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙা অংশ বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, পানি প্রবেশ অব্যাহত থাকলে নতুন করে আরও এলাকা প্লাবিত হতে পারে এবং কৃষিজমি ও ফসলের ক্ষতি বাড়তে পারে।
বারবার বাঁধ ভাঙনের কারণ নির্ধারণ করে স্থায়ী সমাধানের পাশাপাশি দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।