বিয়ানীবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

বিয়ানীবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট :
সিলেটের বিয়ানীবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর উদ্যোগে মৃত্যু দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রাহকের পরিবারের হাতে ৫ লাখ ২০ হাজার টাকার মৃত্যু দাবি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ন্যাচারাল চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এক স্বাস্থ্য পরামর্শককে।
১৮ জুন বিয়ানীবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর স্থানীয় অফিসে অনুষ্ঠিত হয় মৃত্যু দাবি চেক হস্তান্তর ও দোয়া মাহফিল।
কোম্পানির জিএম ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কাউন্সিলর নারগিস আক্তার তান্নি এবং কোম্পানির এএমডি চান মিয়া।
অনুষ্ঠানে প্রয়াত গ্রাহক আব্দুল মন্নানের পরিবারকে ৫ লাখ ২০ হাজার টাকার মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়। চেকটি গ্রহণ করেন মরহুমের ছেলে মাহের আহমদ
বক্তারা বলেন, গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা এবং দ্রুত দাবি পরিশোধের মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে।
এছাড়া ন্যাচারাল চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে হেলথ কাউন্সিলর নারগিস আক্তার তান্নির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত গ্রাহকের রুহের মাগফিরাত কামনা এবং সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কোম্পানির কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও গ্রাহকসেবার মান উন্নয়ন এবং মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি 64 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ