ঢাকা |
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ সদর উপজেলায় গৃহবধূ ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক রুবিনা বেগমের (৩০) মুখে এসিড নিক্ষেপের ঘটনায় তাঁর সাবেক স্বামী উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে সদর উপজেলার পইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে রুবিনা বেগমের বাবা বারিক মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে তাঁর বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, “মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
এদিকে গুরুতর আহত রুবিনা বেগমকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় বাড়ির নিকটবর্তী একটি কবরস্থানের পাশে ওঁৎ পেতে থাকা ব্যক্তি তাঁর মুখ লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে তাঁর মুখমণ্ডল ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।