ঢাকা ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এজেডিটি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশে অবস্থিত বাবার পোলট্রি খামার এলাকায় অবস্থানকালে তাইবা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে আহাজারির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।