ঢাকা ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি :
জনগণের টাকা যারা জনগণের জন্য ব্যায় না করে বিদেশে পাচার করেছে তাদের তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রমের উদ্বোধনকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের বাজেটে দেশের জনগণের কথা চিন্তা করে নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন।
বাজেটে ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড এর জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
এতে দেশের কিছু লোক বাজেটকে গনবিরোধী বলছে। তারা বলছে, এতো টাকা আসবে কোথা থেকে। তারা এই বাজেটকে চানাচুরের বাজেট বলছে।
তিনি বলেন, এদেশের জনগণের টাকা জনগনের কল্যায়নে খরচ করা হবে। টাকা পাচার বন্ধ করা হবে। টাকা পাচার বন্ধ হলেই টাকার অভাব হবেনা। তাই সকলকে বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
বুধবার (১৭ জুন) দুপুর ১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজারো মানুষ।
বিশেষ করে নারী চা শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা ও পাপড়ি হাতে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বাদ্যযন্ত্রের তালে তালে শুভেচ্ছা ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে পড়ে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।