দোয়ারাবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬

দোয়ারাবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মামুন মুন্সি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সড়কের পাশ ও জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। এ সময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এই সংবাদটি 13 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ