ঢাকা |
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫
আটককৃতদের মধ্যে ৫জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৮ জন শিশু।
বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নওয়াগ্রাম এলাকা দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটকরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ ((২০), ওমর শেখ (২ মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), কালিয়া উপজেলার জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), গোপালগঞ্জের আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)। তারা সবাই ভারতে দিনমজুরের কাজ করতেন।
বিজিবি জানায়, ৫২ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ প্রবেশের সময় তাদের আটক করে। পরে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ‘আটক সবাই বাংলাদেশি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে।’
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ‘২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যথায়থ আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।