বড়লেখায় নবাগত এসিল্যান্ড’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৪

বড়লেখায় নবাগত এসিল্যান্ড’র সাথে  সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্ট : মৌলভীবাজারের বড়লেখায় নবাগত এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে বড়লেখা উপজেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বড়লেখার প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা বড়লেখা উপজেলা শাখার সভাপতি এম.এম আতিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক আমাদের সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. ফয়জুল হক শিমুল, সাধারণ সম্পাদক রুয়েল কামাল, সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, সদস্য আহমদ জাকারিয়া প্রমুখ।

মত বিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বড়লেখায় ভূমি সংক্রান্ত ব্যাপারে সাধারণ মানুষের হয়রানী বন্ধের দাবী জানান। সহকারী কমিশনার (ভূমি) আসলাম সারোয়ার- সাধারণ জনগণ যাতে ভূমি সংক্রান্ত কাজে কোন দুর্ভোগ পোহাতে না হয় সে ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেন এবং তিনি তার দায়িত্ব পালনে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি 339 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ