বড়লেখায় পল্লী বিদ্যুতের ভেলকিভাজি

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

বড়লেখায় পল্লী বিদ্যুতের ভেলকিভাজি

স্টাফ রিপোর্টার:
নানা অনিয়ম,দূর্নীতি, বিল বিড়ম্বনা, হয়রানী, মিটার স্থাপনে অতিরিক্ত অর্থ আদায় ইত্যাদি অভিযোগ আর প্রতিনিয়ত ১০/১৫ বার বিদ্যুতে দেয়া-নেয়ার ভেলকিভাজিতে অতিষ্ট বড়লেখা বাসী। বিশেষ করে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৭/৮টি গ্রামে প্রতিদিন নানা অজুহাতে বিদ্যুত থাকে না। কখনো সংস্কার, কখনো লাইনে গাছ পড়া, কখনো ৩ কেভি লাইনে সমস্যা ইত্যাদি নানা অজুহাত উপস্থাপন করা হয়। ফলে ভোক্তভোগী ব্যবসায়ী মহল অতিষ্ট। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে কোন সুরাহা হচ্ছে না। যথাশীঘ্র সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমস্যা সমাধানের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এই সংবাদটি 709 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ