ঢাকা |
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় সঞ্জয় কান্তি শীল সঞ্জু নামক এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ক্যান্সার রোগীকে ভালো করার নামে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তার অপচিকিৎসায় ওই মহিলা এখন মৃত্যুমুখে পতিত।
বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের গঠিত তদন্ত টিম অভিযোগের তদন্ত করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পানিধার এলাকায় নিজবাড়িতে ঝর্নাময়ী হোমিও হল নামক ফার্মেসিতে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে ক্যান্সার, আলসার, হাড়ভাঙ্গাসহ নানা দূরারোগ্য কঠিন অসুখের চিকিৎসা করছেন সঞ্জয় কান্তি শীল সঞ্জু। নামের সঙ্গে হোমিওপ্যাথির নানা ডিগ্রি সংযুক্ত থাকলেও ব্যবস্থাপত্রে তিনি হোমিও ছাড়াও অ্যালোপ্যাথিকের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক, আয়ুর্বেদিক, কবিরাজিসহ সবধরনের ওষুধ লিখেন।
ক্যান্সারসহ কঠিন অসুখ ভালো করার নানা ধরনের প্রচারপত্র বিলি করে তিনি সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট করে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। বিভিন্ন মাধ্যমে কথিত চিকিৎসক সঞ্জয় কান্তি শীল সঞ্জুর নামডাক শুনে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের রেজাউল করিম রাজু গত ২ ডিসেম্বর গলা ব্যথায় আক্রান্ত অসুস্থ মা ছায়ারুন নেছাকে তার কাছে নিয়ে যান।
রেজাউল করিম রেজা জানান, বিভিন্নজনের মাধ্যমে তার সুনাম জেনে অসুস্থ মাকে চিকিৎসা করতে নিয়ে যান। ক্যান্সার হয়েছে জানিয়ে চিকিৎসার নামে সে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। তার ওষুধে মায়ের ক্রমশ অবনতি ঘটে। সর্বশেষ জানাতে গেলে মারাত্মক দুর্ব্যবহার করে চেম্বার থেকে বের করে দেয়। তার প্রতারণায় আমার মা মৃত্যুমুখে। তখন বুঝতে পারি তার চিকিৎসার সুনাম করা লোকগুলো তারই নিয়োজিত দালাল। পরে তার অপচিকিৎসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, অভিযোগটি তদন্তের জন্য হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। বুধবার সকালে উক্ত কমিটি তদন্ত সম্পন্ন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এ ব্যাপারে কথিত চিকিৎসক সঞ্জয় কান্তি শীল সঞ্জু জানান, তিনি ক্যান্সার রোগীরও চিকিৎসা করতে পারেন। ওই রোগীর ছেলের সঙ্গে ওষুধ কেনা নিয়ে একটু ঝামেলা হয়েছে। তিনি কোনো দুর্ব্যবহার করেননি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।