বড়লেখায় উপজেলা পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ৩:০৫ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৭

বড়লেখায় উপজেলা পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রকল্পের আওতায় বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগের মধ্যে প্রথমবারের মতো এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। এখন থেকে প্রতিদিন বাইসাইকেল চড়ে বিদ্যালয়ে যাবে মেয়ে শিক্ষার্থীরা।

এই সংবাদটি 700 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ