৫৭ লাখ টাকা ব্যয়ে নারীশিক্ষা একাডেমির সম্প্রসারিত ভবনের উদ্বোধন

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

৫৭ লাখ টাকা ব্যয়ে নারীশিক্ষা একাডেমির সম্প্রসারিত ভবনের উদ্বোধন
বড়লেখা প্রতিনিধিঃ
৫৭ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজারের বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ৩য় ও ৪র্থ তলা উর্দ্ধমুখি সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পারভেজ , সাংবাদিক লিটন শরীফ, প্রভাষক হাসান আহমদ প্রমুখ।

এই সংবাদটি 450 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ