বিয়ানীবাজারে ফেনসিডিলসহ আটক ১

প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

বিয়ানীবাজারে ফেনসিডিলসহ আটক ১

বিয়ানীবাজারের চারখাই ফাঁড়ি পুলিশ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এসআই জিতেন্ত্র বৈষ্ণবের নেতৃত্বে একদল পুলিশ চারখাই বাজার থেকে ৮ বোতল ফেনসিডিলসহ জাকির আহমদকে (২৯) আটক করে।

আটককৃত জাকির সিলেটের মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের ছুটন মিয়ার পুত্র।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ জাকিরকে আটক করা হয়।

পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই সংবাদটি 672 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ