ঢাকা |
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬
গিনেস ওয়ার্ল্ড বুকের সর্বশেষ দশ কোটিতম সংখ্যায় জায়গা করে নিয়েছেন বিশ্বের ক্ষুদ্রতম দম্পতি।
পাওলো গ্যাব্রিয়েল বারোসে ও কাতিউশিয়া হোশিনো দম্পতির মিলিত উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি!
এর মধ্যে কাতিউশিয়া হোশিনোর উচ্চতা ৩৫.২ ইঞ্চি। আর পাওলো গ্যাব্রিয়েল বারোসের উচ্চতা ৩৪.৮ ইঞ্চি।
গ্যাব্রিয়েল পেশায় আইনজীবী এবং কাতিউশিয়া হলেন রূপবিশারদ।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তারা সদ্য জানিয়েছেন, ‘আমাদের এই রেকর্ড অনেককে উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস করি। সঙ্গে বিশ্ববাসীকে এও আবার মনে করাবে যে, সব মানুষের সঙ্গেই সমান ব্যবহার করা উচিৎ।’
৩০ বছর বয়সি গ্যাব্রিয়েল ডায়াস্ট্রোফিক ডিসপ্লেসিয়ায় আক্রান্ত। অন্যদিকে, ২৬ বছর বয়সি কাতিউশিয়ার রয়েছে অ্যাকোন্ডোপ্লেসিয়া ডোয়ার্ফিজম। অসুখ কিন্তু বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়নি তাদের।
সম্প্রতি ব্রাজিলের ইতুপেভার এক রেস্তোরাঁয় কাতিউশিয়া হোশিনোকে সারপ্রাইজ দিয়ে বিয়ের প্রস্তাব দেন পাওলো গ্যাব্রিয়েল বারোস।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।