ঢাকা |
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬
বিশেষ প্রতিনিধি : কুলাউড়ায় মুরইছড়া নয়াবাড়ি পান পুঞ্জিতে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৯ নভেম্বর বুধবার কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থরা। লিখিত অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় ৩ টি গ্র“প নয়াবাড়ি খাসিয়া পুঞ্জির পান চুরির জন্যে বিভিন্ন সময় চেষ্টা করে ব্যর্থ হয়ে পুঞ্জির পাহারাদারের কারনে। কিন্তু বিগত ২ নভেম্বর দিবাগত রাত ৩ টায় পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের আব্দুল কাদির ওরফে মাদারীর নেতৃত্বে একদল দুবৃর্ত্তরা পুঞ্জিতে হানা দিয়ে পুঞ্জির প্রায় শতাধিক পান গাছ কেটে নিয়ে যায়। এ বিষয়ে দুর্বৃত্তরা ঘটনায় ক্ষতিপূরন আদায়ের বিষয়ে স্থানীয়ভাবে চেষ্টা করার পর মীমাংসা না হওয়ায় বুধবার খাসিয়ার পুঞ্জির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এব্যাপারে খাসিয়া পুঞ্জির হেডম্যান বাবলু তালাং জানান, আমাদের শতাধিক পান গাছ কেটে নিয়ে যাওয়ায় আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পৃথিমপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান জানান, আব্দুল কাদিরের বাড়ী থেকে চোরাইকৃত প্রায় ৩ কুড়ি পান উদ্ধার করি এবং তাদেরকে স্থানীয় ভাবে আয়োজিত সালিশ বৈঠকে আসার জন্য বলি। তারা না এসে বুধবার ইউনিয়ন পরিষদে আসার কথা বললেও তারা আজ আসেনি। তাই আমরা চেয়ারম্যানসহ পরিষদ ক্ষতিগ্রস্থ পক্ষকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি। এব্যাপারে কর্মধা ইউনিয়ন পরিষদের মেম্বার সিলভেষ্টার পাঠাং জানান, পান গাছ চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। আমরা পুলিশের কাছ অনুরোধ করব, দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাকর খান বলেন, মুরইছড়া নয়াবাড়ি পান পুঞ্জির পান চুরির ব্যাপারে আব্দুল কাদিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা পরিষদের পক্ষ থেকে তাকে ডেকে পাঠালে সে আসেনি। তাই আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমি পুলিশের নিকট সুপারিশ করেছি। এব্যাপারে কুলাউড়া থানার ডিউটি অফিসার এসআই মইন জানান, পুলিশ ঘটনার তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।