বড়লেখায় মাদ্রাসা শিক্ষার্থী নিজের বুদ্ধিমত্তায় অপহরণকারীদের কবল থেকে রক্ষা

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

বড়লেখায় মাদ্রাসা শিক্ষার্থী নিজের বুদ্ধিমত্তায় অপহরণকারীদের কবল থেকে রক্ষা

বড়লেখা সংবাদ্ দাতা:
বড়লেখার মাদ্রাসা শিক্ষার্থী রাহেদ আহমদ রেজা (১০) বৃহস্পতিবার (১৪ জুলাই) নিজের বুদ্ধিমত্তায় অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেয়েছে। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে, কোনো জঙ্গীগোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য তাকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছিলো।
সূত্র জানায়, জুড়ী উপজেলার কালীনগর গ্রামের সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের ছেলে রাহেদ আহমদ রেজাকে কোরআনে হাফেজ বানাতে এক বছর আগে বড়লেখা উপজেলার দক্ষিণভাগস্থ সফরপুর গ্রামের তাওকুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করেন। মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়িতে লজিংয়ে থেকে সে মাদ্রাসায় পড়াশুনা করতো। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল দশটায় সে মাদ্রাসায় যাচ্ছিলো। মাদ্রাসায় পৌঁছার সময় মেইনরোডে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে জোরপূর্বক তোলে নেয়। অর্ধকিলোমিটার দূরে দক্ষিণভাগ বাজারে ব্যাগ হাতে আরেক ব্যক্তি অটোরিকশায় উঠে। চলন্ত অবস্থায় তাকে ইনজেকশন পুশ করায় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে সে। প্রায় ১০ কিলোমিটার যাওয়ার পর অপহরণকারীরা মেইনরোড দিয়ে না গিয়ে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা-দরগাবাজার রোডের দিকে যেতে থাকে। রেলক্রসিংয়ের পশ্চিমে রেজার জ্ঞান ফিরলে সে চিৎকার দিয়ে অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে। 

এই সংবাদটি 529 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ