মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হিন্দু- মুসলিম সংঘর্ষ : নিহত-১ : দোকান-বাড়ী-ঘর ভাংচুর

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হিন্দু- মুসলিম সংঘর্ষ : নিহত-১ : দোকান-বাড়ী-ঘর ভাংচুর

বড়লেখা সংবাদদাতাঃ
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করমপুর ও ভূগা গ্রামের মধ্য সীমান্তে নাথপাড়া নামে পরিচিত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাজু আহমদ নামে এক ব্যক্তি নিহত এবং আরো অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।..

সূত্রে প্রকাশ, উপজেলার সীমান্তবর্তী এলাকা নাথপাড়া নামে পরিচিত কালাচান্দ পালের বাড়ীর পুজা মন্ডপের পাশে ১০ এপ্রিল ২০২৩ শুক্রবার জুম্মার নামাজের পরে একই এলাকার সাবেক মেম্বার ময়ুব আলীর পরিবারের আত্নীয় স্বজনরা স্থানীয় আওয়ামী উলামালীগের সভাপতি মোঃ খায়রুল ইসলামের উপস্থিতিতে একটি মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করতে চাইলে ওখানকার হিন্দু বাসিন্দাগণ ও কালাচান্দ পালের পরিবারের পক্ষে স্থানীয় ব্যবসায়ী কালাম আহমদ মসজিদ নির্মাণে বাঁধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে অনেক হতাহত হয় এবং আহত অবস্থায় সাবেক মেম্বার ময়ুব আলীর ভাগনা তাজু আহমদ হাসপাতালে মারা গেলে পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করে।
নিহত তাজু আহমদের পরিবার, আত্নীয় স্বজন ও উলামালীগের সদস্যরা বিক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে। বিকেলে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঐ দিন সন্ধ্যায় কালাম আহমদের কুশপুত্তলিকা দাহ করে মিছিলকারীরা এবং কালাম আহমদের দোকান ভাংচুর করে এছাড়া কয়েকটি হিন্দু বাড়ীতে ভাংচুর চালানো হয়। এ ব্যাপারে উলামালীগের সভাপতি মোঃ খায়রুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ব্যবসায়ী কালাম আহমদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন উনির ইন্ধনে তাজু আহমদ নিহত হয়েছে। তিনি আরো বলেন, কালাম আহমদের ছত্র ছায়ায় এখানে হিন্দুরা বিশৃংখলা সৃষ্টি করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নির্মাণে বাঁধা প্রদান করে ফলে আমার মুসলমান ভাই ইসলামের জন্য তাজু আহমদ শহীদ হয়। তাই আমরা এই হত্যার প্রতিশোধ নিতে চাই।
এ ব্যাপারে কালাম আহমদের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ব্যাপারে শাহবাজপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক রতন মিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত করার চেষ্ঠা চলছে। নিহত তাজু আহমদের পরিবারের পক্ষ থেকে ১. সুমন পাল ২. কালাম আহমদ ৩. কাজল পাল সহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা অতি দ্রুত আসামীদের গ্রেফতার গ্রেফতার করে এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনার চেষ্ঠা করছি।

এই সংবাদটি 1228 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ