ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মো হাসান আহমেদ ইয়ামিন
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত মৌলভীবাজার জেলাধীন সকল ধরনের আবাসিক হোটেল ও রিসোর্টের নিয়মিত সাধারণ কার্যক্রম ব্যতীত সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।
তবে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত পর্যবেক্ষক, কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থানের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। পাশাপাশি খাবারের হোটেল ও রেস্টুরেন্টসমূহ নির্দেশনার আওতার বাইরে থাকবে।
নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।