ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬
মো. হাসান আহমেদ ইয়ামিন,মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব এবং অনিয়মে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের কথা জানান। জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, আচরণবিধি লঙ্ঘনে কাউকেই ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ও উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রেরণসহ ভোট ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।