৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে মৌলভীবাজারে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে মৌলভীবাজারে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

 

মৌলভীবাজার সদর প্রতিনিধি
মো. হাসান আহমেদ ইয়ামিন

মৌলভীবাজারে ৯ম পে-স্কেল ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণা, বৈষম্য দূরীকরণ ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কর্মচারীরা তাদের দাবি তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ)-এর উদ্যোগে ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এই সংবাদটি 111 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ