ঢাকা |
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৬
স্টাফ রিপোর্টার:
দু’টি ট্রেনের ক্রসিংকালে দাঁড়ানো ট্রেন থেকে নেমে মুঠোফোনে দ্রুতগামী অপর ট্রেনের সাথে সেলফি ছবি তুলে দৌড়ে রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে স্টেশনে ২১ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ ও প্রত্যক্ষদর্শীরা সময়চিত্রকে জানান, সোমবার দুপুরে সিলেট থেকে চট্রগ্রাম অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে শমশেরনগর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড় করিয়ে ঢাকা থেকে সিলেটগামসী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনকে পারাপার (ক্রসিং) করা হচ্ছিল। বেলা সাড়ে ১২টায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে সায়েদ আহমদ (১৮) নামের এক যুবক ষ্টেশনে নেমে ১ নম্বর লাইন অতিক্রম করে প্লাটফরমে দাঁড়িয়ে কানে ইয়ারফোন লাগানো অবস্থায় মুঠোফোনে দ্রুতগামী পারাবত ট্রেনের ছবি তুলছিল। পারাবত ট্রেনটি দ্রুত এগিয়ে আসার সময় যুবকটি দৌড়ে ১নম্বর লাইন অতিক্রম করে ২ নম্বর লাইনে দাঁড়ানো পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন উঠতে যায়। এমন সময় দ্রুতগামী পারাবত ট্রেনের ইঞ্জিনের কিনারার লোহার পাতের আঘাতে সায়েদ আহমদ মাটিতে পড়ে গেলে তার বাম পায়ের গোড়ালি কেটে যায় ও মাথায় গুরুতরভাবে আঘাত লাগে। তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর সে মারা যায়। নিহত যুবকের বাড়ি বড়লেখা উপজেলার চান্দগ্রামে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃনাল কান্তি সিনহা সায়েদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সময়চিত্রকে জানান- মাথার আঘাতে মস্তিষ্কে রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।