ঢাকা |
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে এক স্বামী তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। উপজেলার ইছলাদহ গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনার পর ওই গৃহবধুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। নির্যাতিত গৃহবধুর মা ফাতেমা বেগম জানান, ১ বছর আগে পার্শ্ববর্তী ইছলাদহ গ্রামের সুলতান শেখের ছেলে সোহাগের সঙ্গে বিয়ে হয় সেলিনার। বিয়ের কিছুদিন পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে সোহাগ। মেয়ের সুখের কথা চিন্তা করে এনজিও থেকে ঋন নিয়ে টাকা দেয় শ্বশুর বাড়ির লোকেরা। পরে বৃহস্পতিবার বিকেলে আবারও শ্বশুড় বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিলে অপরাগতা প্রকাশ করে সেলিনা। তখন সোহাগের পরিবারের সবাই মিলে সেলিনাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হুদা জানান, সেলিনার শরীরের ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অসুস্থ্য অবস্থায় ওই গৃহবধুর স্বজনরা তাকে ঢাকায় নিয়ে গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত কেউ মামলা করতে থানায় আসেন
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।