নিজবাহাদুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়নুল হক বেসরকারিভাবে বিজয়ী

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৬

নিজবাহাদুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়নুল হক বেসরকারিভাবে বিজয়ী
স্টাফ রিপোর্টার:
বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়নুল হক নৌকা প্রতীক নিয়ে তিনি প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে বর্তমান চেয়ারম্যান ও বিএনপি প্রার্থী আলাল উদ্দিনকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোট ৯টি কেন্দ্রে ময়নুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২৩২ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে আলাল পেয়েছেন ৩ হাজার ৫৯৫ ভোট।

এই সংবাদটি 1078 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ