মাল্টিমিডিয়া ক্লাসরুম এখন সময়ের দাবী ————-উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিয়ানীবাজার

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

মাল্টিমিডিয়া ক্লাসরুম এখন সময়ের দাবী ————-উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিয়ানীবাজার

ফয়জুল হক শিমুল:

—————-
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আছাদুজ্জামান বলেছেন মাল্টিমিডিয়া ক্লাসরুম এখন সময়ের দাবী। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজ করতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিকল্প নেই। তিনি বলেন- প্রত্যেক প্রতিষ্ঠানে ১টি রুম মাল্টিমিডিয়া ক্লাসরুম হিসাবে বাধ্যতামুলক করতে হবে। এজন্য সরকার প্রয়োজনীয় উপকরণ সামগ্রী ইতিপূর্বে বিতরণ করেছে। প্রয়োজনে আরো সহযোগিতা করা হবে।
বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটের সময় বিয়ানীবাজার উপজেলা হলরুমে শিক্ষকদের মাসিক সমন্ময় সভায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সংক্রান্ত তথ্য আপডেট বিষয়ে আলোচনা রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন- যে সকল প্রতিষ্ঠানে এখনো ওয়েব সাইট হাল নাগাদ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হয়নি তাদেরকে আগামী ১ সপ্তাহের মধ্যে তা বাস্তবায়ন করতে এবং আগামী ১০ মে এর মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে রিপোর্ট পেশ করতে হবে । এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন- আগামী প্রজন্মকে সুশিক্ষা, নীতি-নৈতিকতার পাশাপাশি আপনাদেরকে সমাজ সংস্কারকের ভূমিকা পালন করতে হবে এজন্য মাদক ও বাল্য বিবাহ রোধে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে।
বিশেষ আলোচনা রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান । উপস্থিত ছিলেন সময়চিত্র সম্পাদক ও সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাও: এম.ফয়জুল হক শিমুল, বিয়ানীবাজার কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও: আব্দুল হাশিম সহ বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক স্থরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

এই সংবাদটি 586 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ