গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ  সমিতির মাসিক বৈঠক অনুষ্ঠিত .

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৬

গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান মাহফুজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি কে এম সুহেল আহমদ,সহ সাধারণ সম্পাদক বদরুল আলম,কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী,প্রচার সম্পাদক জাহিদ উদ্দীন,সদস্য আব্দুল্লাহ আল মামুন,জাহিদ হাসান প্রমুখ। সভায় সমিতির বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়।সভাপতির বক্তব্যে মাহবুবুর রহমান চৌধুরী বলেন,সাংবাদিকতা একটি মহৎ পেশা।এ পেশার সাথে জড়িতরা সমাজের জন্য একটি মডেল।তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এ পেশায় সমাজ রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যেতে হবে।সেক্রেটারী নোমান মাহফুজ তার বক্তব্যে বলেন,সাংবাদিকতা মহৎ পেশা।তবেএখানে রয়েছে অনেক ঝুঁকি।আর বর্তমান সময়ে সাংবাদিকরা সব চেয়ে বেশী নির্যাতিত নিপীড়িত হচ্ছে।ধমন নিপীড়নের ভয় না করে সততার পরিচয় দিয়ে নিজের কলমকে শানিত করতে হবে।সুস্থ সমাজ গঠনে সকলকে অগ্রণী ভুমিকা রাখতে হবে।প্রেস বিজ্ঞপ্তি

 

এই সংবাদটি 705 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ