গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ২

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। উপজেলার ২নং সদর ইউনিয়নের তের মাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জগামী একটি কালো টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো জিক্সার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেল দুটির আরোহীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার পুত্র আব্দুল আহাদ (৪৩) ও রাণাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির আহমদ (২৩)। গুরুতর আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আনন্দ চন্দ্র বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। গাড়ি দুটি থানায় আনা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।”

এই সংবাদটি 159 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ