ঢাকা |
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরেক নেতাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন ভাদেশ্বর মোকাম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি ভাদেশ্বর দক্ষিণভাগ দরগা দাইর গ্রামের শেখ ফয়জুল ইসলামের ছেলে শেখ সাইমুল ইসলাম রুবাব।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ সাইমুল ইসলাম রুবাব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোলাপগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশন অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।