ঢাকা |
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশ (বিসিক) এর উদ্যোগে বিসিক শিল্পনগরী শ্রীমঙ্গল প্রকল্পের উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারী শনিবার বিকালে শহরের উত্তরসুর এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক চীফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। প্রকল্প পরিচালক এ এইচ এম হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ। জানা যায়, ২০ একর জমি নিয়ে এ প্রকল্পে ১৩১ প্লট শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্ধ দেওয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।