ঢাকা |
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার ২০১৬ তে হামদ-নাত বিষয়ে সিলেট অঞ্চলের (বিভাগীয় পর্যায়ে) প্রথম স্থান অর্জন করেছে কুলাউড়ার কাদিপুরের নিজামিয়া বিশকুটি এতিমখানার (জুনিয়র মাদ্রাসা শাখা) দাখিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সৈয়দ সাব্বির আহমদ ছানি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মনবাড়িয়া জেলা নিয়ে গঠিত সিলেট অঞ্চলে গত ১৫ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ২ দিন ব্যাপী প্রতিযোগিতায় হামদ-নাত বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে। উল্লেখ্য, সে গত ৮ জানুয়ারি মৌলভীবাজার জেলায় ও ৪ জানুয়ারি কুলাউড়া উপজেলায় একই বিষয়ে প্রথম স্থান অর্জন করে। সে আগামী ১৯ জানুয়ারি ঢাকা শিশু একাডেমীর প্রধান কার্যালয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সে সকলের দোয়া প্রার্থী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।