ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান এর “মুজিব ছাড়া বাংলাদেশের জন্ম হতো না” গানটির মোড়ক উন্মোচন হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে শোকের মাসে (৩ আগস্ট) গানটি রচিত হয়। গানটি উৎসর্গ করা হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজারের গোলাবিয়া পাবলিক লাইব্রেরীতে গীতিকার আতাউর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর।
মেয়র আব্দুস শুকুর বলেন, মুজিব ছাড়া বাংলাদেশের জন্ম হতো না” গানের মোড়ক উন্মোচন করে গীতিকার নতুন অধ্যায় সৃষ্টি করলেন। গীতিকার আতাউর রহমান আমাদের পঞ্চখণ্ডের ঐতিহ্যের উত্তরাধিকার। তিনি বঙ্গবন্ধুর উপর গান লিখে বিয়ানীবাজারকে আলোকিত করেছেন। নিঃসন্দেহে গবেষণা করার মতো গান এটি।
অনুষ্ঠানে গীতিকার আতাউর রহমান বলেন, ‘আমি লেখালেখির মানুষ। আমি স্বাধীনতা দেখেছি। লিখি নিজের ভালোলাগা থেকেই। লিখা প্রকাশ পেলে ভালো লাগে, সেই সাথে দায়বদ্ধতাও বাড়ে। আমি লেখার সময় পাঠকের রুচি, চাহিদা, সৃজনশীলতা এবং ভালোলাগার বিষয়টি প্রকাশ করার চেষ্টা করি।’
এনএসনিউজটিভি’র নিউজরূম এডিটর কামরান আহমদের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সেক্রেটারি মিলাদ মো.জয়নুল ইসলাম, এনএসনিউজটিভি’র চেয়ারম্যান এম. এ. ওমর, গানের শিল্পী সুদীপ চক্রবর্তী, সাংবাদিক মুকিত মোহাম্মদ , চ্যানেল এস রিপোর্টার ফয়সল মাহমুদ, সাংবাদিক তোফায়েল আহমদ, সাংবাদিক শিপার আহমদ পলাশ, সাংবাদিক বেলাল আহমদ, গোপাল চন্দ্র দাস, শেখ ফরিদ, গ্রাফিক্স ডিজাইনার এমদাদুল হক, রূপক দাস, বিনাত তালুকদার প্রেজেন্টার আবু সালেহ মো. ইউসুফ-সহ লেখক-সাংবাদিকেরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।