ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬
মোঃ রেজাউল করিম
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তীব্র জনবল সংকটের কারণে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় জনবল না থাকায় বিদ্যালয় পরিদর্শন, হিসাব সংরক্ষণ ও নিয়মিত প্রশাসনিক কাজ পরিচালনায় চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলায় সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এইউপিইও) অনুমোদিত পদ রয়েছে ৪টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন মাত্র ১ জন। সম্প্রতি গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে একজন এইউপিইওকে লালমনিরহাট সদরে বদলি করায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।
এছাড়া অফিসে অনুমোদিত পদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদ। একই সঙ্গে কর্মরত একমাত্র অফিস সহায়ক মোঃ আবু হানিফ গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে পিআরএল-এ (অবসর) গমন করেন, ফলে অফিস সহায়ক পদটিও শূন্য হয়ে পড়ে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে, দাপ্তরিক কাজ এবং একাডেমিক কার্যক্রমে মারাত্মক ভাবে ব্যাহিত হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।