মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

মৌলভীবাজারে টমটম ভাড়া আবার ৫ টাকা নির্ধারণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মো. হাসান আহমেদ ইয়ামিন
মৌলভীবাজার শহরের বিভিন্ন রুটে চলাচলকারী টমটম বা ছোট যানবাহনের ভাড়া পূর্বে ৫ টাকা নির্ধারিত থাকলেও, গত কয়েক মাস ধরে চালকরা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ১০ টাকা করে আদায় করে আসছিলেন। এতে শিক্ষার্থীসহ নিয়মিত যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে শহরে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
এ প্রেক্ষিতে গত ৯ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে আজ ১২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অবশেষে পূর্বের ৫ টাকা ভাড়া পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই সংবাদটি 262 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ