ত্রিশালে শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

ত্রিশালে শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

মাহমুদুল হাসান,
ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশালে (১৯ ডিসেম্বর) শুক্রবার বাদ জুমা ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড সরকারি নজরুল কলেজ গেইট প্রাঙ্গণে,
বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ড. প্রভাষক মাহফুজুর রহমান, ময়মনসিংহ জেলা ছাত্র আন্দোলনের যুগ্ন সাধারন সম্পাদক রাফি আলম, ছাত্র নেতা মারুফ আহমেদ, জুলাই আন্দোলন নেতা মানিক।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
পরে হাদীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত কারেন বিপ্লবী ছাত্র-জনতা।

এই সংবাদটি 203 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ