বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

বিশ্বনাথে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্বনাথ থানার এএসআই মো. ফুল মিয়ার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) আব্দুল মুমিন (৩২), পিতা: মৃত আব্দুল মনাফ, সাং-জানাইয়া দক্ষিণ মশুলা, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।
২) বাহার মিয়া (৪০), পিতা: আব্দুল মজিদ, সাং-জানাইয়া, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় এফআইআর নং-৩ (তারিখ: ৩ এপ্রিল ২০২৬) এবং জি আর নং-৪০ (সময়: রাত ১০টা ১৫ মিনিট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে বলে এলাকাবাসী প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই সংবাদটি 43 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ