ঢাকা |
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ফরাছ মিয়া (৪৮) ছোট ভাকৈর গ্রামের বাসিন্দা। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
আহত ব্যক্তিরা হলেন-সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) ও জাহেদ মিয়া। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে কৃষিকাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তাঁরা এতে আক্রান্ত হন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা স্থানে অবস্থান না করার জন্য স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।