ঢাকা |
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালির দেবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস খাদে পড়ে ৩০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়াগেছে।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী নোয়াখালী দেবগ্রাম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতার বাসে থাকা যাত্রীরা বের হতে সক্ষম হন। এসময় বাসে থাকা ৩০ জনের অধিক যাত্রী আহত হন। কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক অবস্থায় আহতদের নাম জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী মনোয়ার আহমদ হিমেল জানান,নিযন্ত্রণ হারিয়ে দেবগ্রাম এলাকয় বাস খাদে পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতা বাস হতে সকল যাত্রী বের হয়ে আসলে অনেক হতাহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পড়ে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। যাত্রী ও বাস উদ্ধার কার্যক্রম চলছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।