ঢাকা |
প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়লই দ্বিমুখী দাখিল মাদরাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মাদক সেবনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. আবু সায়েদ। সে উপজেলার বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
মাদরাসার শ্রেণিকক্ষের নোটিশ বহিতে লিখিত তথ্য অনুযায়ী, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পাশাপাশি প্রতিষ্ঠানের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে মাদরাসা কর্তৃপক্ষ আলোচনা করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। নোটিশ বহিতে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের স্বাক্ষর রয়েছে।
এ ঘটনায় মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মাদরাসার সুপার নুরুল ইসলাম সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স জারি আছে। মাদকের সঙ্গে সম্পৃক্ত কেউ থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। একজন মাদরাসা শিক্ষার্থী হিসেবে যে নীতি-নৈতিকতা ও আদর্শ থাকা উচিত, সেটা তার মধ্যে নেই। তাই মাদরাসা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।