কানাইঘাট উপজেলা যুবলীগের পাল্টা পাল্টি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৭

কানাইঘাট উপজেলা যুবলীগের পাল্টা পাল্টি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা সদরে দিনব্যাপী উত্তেজনা

কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের কেন্দ্রীয় কমিটি কতৃক নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে কানাইঘাট উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক কমিটি ও নতুন আহবায়ক কমিটির মধ্যে পাল্টিপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র কানাইঘাট উপজেলা সদরে গতকাল দিনব্যাপী টানটান উত্তেজনার বিরাজ করে। এসময় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্তিপুর্ণ ভাবে পৃথকপৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়। কানাইঘাট উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক কমিটির উদ্যোগে বিকাল ৩টায় কানাইঘাট বাজার পয়েন্টে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মীর আব্দুল্লার পরিচালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মুমিন, ফরিদ উদ্দিন, মোঃ ইয়াহইয়া, সাহাব উদ্দিন, শফিউল আলম শামীম, ইউসুফ মিয়া, কামিল হায়দার, রইছ উদ্দিন মেম্বার, আবুল হারিছ, দেলওয়ার হোসেন, জিয়া উদ্দিন, খুরশেদ আলম, নুরুল ইসলাম সিনিয়র, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ। সভায় বক্তারা বলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আহমদ আল কবির কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক’কে ভূল বুঝিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের আহবায়ক কমিটি থাকার পরও তা জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক’কে অবহিত না করে এবং উপজেলা ও পৌর যুবলীগের আহবায়ক কমিটিকে বিলুপ্ত না করে সংগঠনের গঠনতন্ত্র লঙ্গন করেছেন। সংগঠনের দুর্দিনের ত্যাগী ও পরিক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দিয়ে উপজেলা ও পৌর যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত পকেট কমিটিকে অভিলম্বে বিলুপ্ত ঘোষনা করতে হবে। অপরদিকে কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের কেন্দ্রীয় কমিটি কতৃক অনুমোদিত নতুন আহবায়ক উদ্যোগে বিকাল সাড়ে চারটায় এক আনন্দ মিছিল কানাইঘাট ডাকবাংলো থেকে শুরু হয়ে পুর্ববাজারের প্রবেশ ধারে আসারপর এক সমাবেশে মিলিত হয়। কানাইঘাট উপজেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুক আহমদ, উপজেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল, পৌর যুবলীগের নতুন আহবায়ক কমিটির আহবায়ক জামাল উদ্দিন সেলিম, যুগ্ম আহবায়ক দেওয়ার হুসেইন, ইফতেকার আলম, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ নোমান, কানাইঘাট কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান প্রমূখ। সভায় কেন্দ্রীয় অনুমোদিত কমিটির নেতৃত্বে কানাইঘাট উপজেলা যুবলীগের কার্যক্রম চালাতে বক্তারা যুবলীগের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। ডঃ আহমদ আল কবিরের মান সম্মানের উপর আঘাত করে যারা সভা-সমাবেশ করছেন, তাদের এ ধরনের অপপ্রচার পরিহার করারও আহবান জানান বক্তারা।

এই সংবাদটি 847 বার পঠিত হয়েছে