ঢাকা |
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট ছোটদেশ নয়াবাজারের চাঁদশী ফার্মেসীর মালিক বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক ভূবন মোহন মন্ডলের স্ত্রী চাকুরীজীবী মিতু বাড়ৈই মাধবী (২৭) ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বামী ভূবন মোহন মন্ডল গত রবিবার স্ত্রী নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় সাধারণ ডায়রী আবেদন করেছেন।
জানা যায়, ভূবন মোহন মন্ডলের কানাইঘাট নয়াবাজারে একটি ফার্মেসী রয়েছে। মাধবী ন্যাশনাল সার্ভিসের আওতায় ছোটদেশ কমিউনিটি ক্লিনিকে চাকুরী করেন। তিনি তার স্ত্রী মিতু বাড়ৈই মাধবী কে নিয়ে দীর্ঘদিন ধরে ছোটদেশ গ্রামের কামাল উদ্দিনের বাড়ীতে ভাড়াটিয়া হিসাবে থাকেন। তাদের কোন সন্তান নেই। গত ৩ মার্চ স্ত্রীকে ভাড়াটিয়া বাসায় রেখে পারিবারিক কাজে স্বামী ভূবন মোহন মন্ডল তার নিজ বাড়ী বরিশালের মালিকান্দা গ্রামে যান। সেখানে যাওয়ার পর নিয়মিত তিনি স্ত্রী মাধবীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতেন।
কিন্তু গত ২১ মার্চ রাত থেকে মোবাইল ফোনে তিনি স্ত্রীর সাথে বার বার যোগাযোগ করার পর স্ত্রীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন নাম্বার বন্ধ পান তিনি। ২২ মার্চ ভূবন মোহন মন্ডল দেশের বাড়ী থেকে ছুটে এসে ভাড়াটিয়া বাসা তালাবদ্ধ দেখেন। এলাকায় অনেক খোঁজাখুঁজি করার পর অদ্যাবধি পর্যন্ত স্ত্রী মিতু বাড়ৈই মাধবীর কোন সন্ধান পাননি তিনি। পল্লী চিকিৎসক ভূবন মোহন মন্ডল জানান তার স্ত্রী কোথায় রয়েছে সে জীবিত না মৃত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।