ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, মে ৭, ২০১৭
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :
কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের সর্বস্থরের নেতাকর্মীদের এক মিলন মেলা গত ৬ মে শনিবার বিকাল ৩টায় উপজেলার সীমান্তবর্তী সোনাতন পুঞ্জি গ্রামের বাসিন্ধা ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ঠ পাথর ব্যবসায়ী তুতা মিয়ার আয়োজনে তার বাড়ীতে অনুষ্ঠিত হয়।
২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের সভাপতি ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মেম্বারের পরিচালনায় উক্ত মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেম্স লিও ফারগুশন নানকা, সিলেট জেলা যুবলীগের অন্যতম সদস্য আব্দুল হেকিম শামীম, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আখতার হোসেন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এম. আব্দুর রহমান।
উক্ত মিলন মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি ও চ্যানেল এস, এর কানাইঘাট উপজেলা প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা তমিজ উদ্দিন, আহমদ হোসেন, আব্দুস সুক্কুর, সেলিম আহমদ, মঈনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মঈন উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল জব্বার, আব্দুল মন্নান, আইয়ব আলী, মাও. আকমল হোসেন, আব্দুল মালিক, আব্দুল আজিজ, আব্দুল মন্নান, আব্দুন নুর, আব্দুল জলিল, আব্দুর রহিম, শফিকুল হক, গুলজার আহমদ প্রমূখ।
মিলন মেলায় বক্তারা বলেন, কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির জনসাধারণ অত্যন্ত শান্তিপ্রিয়। কিন্তু এখানকার জনসাধারণসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের হয়রানী করার জন্য একটি দু®কৃতিকারী চক্র নানা ষড়যন্ত্র করছে। বক্তারা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, আওয়ামীলীগের কোন নেতাকর্মী এখানকার সড়যন্ত্র আর চক্রান্তকারী দ্বারা যদি কোন হয়রানীর স্বিকার হয়, তাহলে তাহা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বরদাস্ত করবেনা। বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ নেতা ফয়াজ হত্যা মামলার স্বাক্ষী হওয়ার কারণে একটি চক্র আওয়ামীলীগ নেতা তুতা মিয়াকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দমকি দিয়ে হয়রানীর চেষ্টা করছে। তুতা মিয়াকে স্বাক্ষী হওয়ার কারণে কেউ যদি তাকে নিয়ে কোন চক্রান্ত কিংবা ষড়যন্ত্র করে তাহলে তাদের উচিৎ জবাব দিতে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
উক্ত মিলন মেলায় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।