ঢাকা |
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬
ওমর ফারুক নাঈম,মৌলভীবাজার প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা বিভাগে শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভাপতি “সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠি” পত্রিকার সম্পাদক ইসমাইল মাহমুদ।
মঙ্গলবার ২৩ আগষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে এ তথ্য জানা যায়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬, প্রাথমিক শিক্ষা বিভাগ, শ্রীমঙ্গলের বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল হক ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেনসহ বাছাই কমিটির সদস্যগণ শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠদের নির্বাচিত করেন।
বাছাই কমিটির সিদ্বান্ত অনুযায়ী শ্রীমঙ্গল উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।
শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি রানী পাল, শ্রেষ্ঠ কাব শিক্ষক জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন নাজ এবং শ্রেষ্ঠ বিদ্যালয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।